| বর্তমান ঠিকানা |
কুমিল্লা সদর, কুমিল্লা |
| কর্মস্থল |
নিজ বাসায় ওয়ার্কস্টেশন |
| পেশা(বিস্তারিত) |
২০১৭ সাল পর্যন্ত আইটি ফার্মে ফুল টাইম জব করা হয়েছে ইন্সট্রাক্টর হিসাবে। আল্লাহর দ্বীনের বুঝ বুঝতে শুরু করার পর, ২০১৮ সালের শুরু থেকে ফুল টাইম জবকে পার্ট টাইম করে তার পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করি গ্রাফিক্স এন্ড ইউআই ডিজাইস সেক্টরে। ২০১৯ এ জবটা একেবারে ছেড়ে দেই এবং ফুল টাইম ফ্রিল্যান্সিং করে আসছি তখন থেকে। নতুন করে আর জব নেয়া হয়নি তার অনেকগুলো কারনের মধ্যে একটি হলো আইটি ফার্মে দুই চোখ কে হেফাযত করা অনেক কঠিন কেননা প্রায় অর্ধেক স্টুডেন্ট মেয়ে। এছাড়া ডিজাইন ফার্ম গুলোতে আমার স্কিল ও যোগ্যতা অনুযায়ি 20,000-30,000 টাকা বেতন পাওয়া যাবে আবার তাতে হালাল হারাম দুই কাজই করেতে হবে যা আমি চাই না। তাই ফ্রিল্যান্সিং টাই চালিয়ে যাচ্ছি কেননা এখানে আমি আমার পছন্দ মত কাজ করতে পারি আর আয়ও আমার জবের চাইতে বেশি (আলহামদুলিল্লাহ্)। |
| রক্তের গ্রুপ |
B+ |
| শিক্ষাগত যোগ্যতা |
এইসএসসি(পাস) |
| SSC/Dakhil/সমমান,HSC/Alim/সমমান/অন্যান্য শিক্ষা(বিস্তারিত) |
SSC-Business Studies-2007-GPA 4.13
HSC-Business Studies-2009-GPA 4.20
আমি Dhaka College এর 2009-10 শিক্ষাবর্ষের BBA প্রথম ব্যাচ এর ছাত্র ছিলাম। আমার বাবা ঐ সময় পরিপূর্ন সুস্থ ছিলেন না। ছাত্র হিসেরে যা আয় করতাম তাতে নিজের শহরে থাকা খাওয়ার খরচ, নিজের লেখাপড়ার খরচ ও পরিবারকে আর্থিকভাবে সহায়তার জন্য যথেষ্ট ছিল না। তাই পরিবারকে কিছুটা অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার আগ্রহ থেকেই BBA শেষ করা হয় নি। |
| কোন জাতীয় প্রতিষ্ঠান থেকে অনার্স/মাস্টার্স/সমমান করতেছেন/সমাপ্ত করেছেন? |
, |
| গায়ের রং |
উজ্জ্বল শ্যামলা |
| মাসিক আয়/বেতন |
৩১-৪০ হাজারের মধ্যে |
| ৫ ওয়াক্ত সালাত আদায়- |
করা হয় |
| সুন্নাতি দাড়ি- |
এক মুষ্টির বেশি |
| প্যান্ট পড়া হয়- |
টাখনুর উপরে |
| ইসলামিক বিষয় পড়া/শোনা হয়- |
কুরআন, হাদিস, ইসলামিক বুক, ওয়াজ |
| পছন্দের কমপক্ষে ৩ জন আলেমের নাম- |
শায়খ বিন বায্, শায়খ সালেহ আল উসায়মিন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, শায়খ সালেহ আল ফাওজান, রাবি বিন হাদি উমাইর আল মাদখালি, বকর আবু জায়েদ, শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ড. আবু বকর জাকারিয়া, শায়খ মতিউর রহমান মাদানী, ড.ইমাম হোসাইন সহ সহিহ আকিদার ও সালাফি মানহাযের অন্যান্য আলেমগন। |
| নন মাহরামের সামনে পর্দা- |
পরিপূর্ণ করা হয় |
| পরিবারে অন্যান্য সদস্যরা দ্বীন পালন- |
মোটামুটি করে |
| আকিদা/মাঝহাব/অন্যান্য অনুসরণ করি- |
সালাফি/আহলে হাদিস |
| কোন নেশাদ্রব্য( পান ,বিড়ি ,সিগারেট,পর্দা,গাজা,মদ ইত্যাদি এক/একাধিক)- |
হারাম তাই খাইনা |
| আল্লাহর কসম পাত্রীপক্ষের কাছে যৌতুক(ভিক্ষা/জুলুম করা)/অন্য কিছু- |
চাওয়া হারাম মনে করি |
| শারিরিক বড় কোন রোগ- |
নেই |
| আপনার আরো ভালো দিক লিখুন- |
৫ ওয়াক্ত নামায জামায়াতের সাথে পড়ার সবোর্চ্চ চেষ্টা করি, পরিপূর্ন ভাবে মাহরাম ও নন মাহরাম মেনে চলার চেষ্টা করি, কোন নেশাদার দ্রব্য খাই না (আলহামদুলিল্লাহ্)। কোন ধরনের খারাপ অভ্যাস নেই (আলহামদুলিল্লাহ্), শতভাগ হালাল ইনকাম করার জন্য সবোর্চ্চ চেষ্টা করা হয় (আমি আমার কম্পিউটারের উইন্ডোজ, অফিস ও ডিজাইনের কাজে ব্যবহৃত সকল সফটওয়্যারের লাইসেন্স ক্রয় করে ব্যবহার করি যেন আমার আয়ের মধ্যে সন্দেহ না থাকে। হারাম এর আওতায় পরে এমন কোন কাজ আগ্রহ নিয়ে করি না তবে যদি কোন কাইন্ট আমার সাথে কথা না বলে হারাম কোন কাজের অর্ডার দিয়ে ফেলে, প্রথমত তা কেন্সেল করার চেষ্টা করি আর তা না করা গেলে এই কাজ থেকে প্রাপ্ত টাকাটা সওয়াবের আশা না রেখে দান করার চেষ্টা করা হয়। |
| ধর্মীয় বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা- |
পরিবারের সবাইকে বিশুদ্ধ আকিদা ও সালাফি মানহাযের মধ্যে নিয়ে আসা। দুই বোন, মা ও ৪ বছবের এক ভাতিজি আমার সাথে শহরে থাকে। তাদের আকিদা মোটামুটি বিশুদ্ধ কিন্তু মানহায বিশুদ্ধ করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমি একজন সালাফি মানহাযের মহিলা শিক্ষক খুজতেজি যে নাকি তাদেরকে বাসায় এসে কুরআন শিখাবে ও হিফজ করতে সহায়তা করবে। যদি আল্লাহর রহমতে বিয়ে করি আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরেক সন্তান-সন্তানি দান করেন তাহলে তাকে পরিপূর্ণ দ্বীনি পরিবেশে মানুষ করার ইচ্ছা আছে। এছাড়া যেসব ভাইরা দ্বীনের দাওয়াতের কাজ করেন তাদেরকে সামর্থ অনুযায়ী সহায়তা করার চেষ্টা আছে অনেক আগে থেকে। আগামীতে পুরো পারিবারিক ভাবে সঠিক দ্বীন পালনের ও আশে পাশের মানুষের কাছে সঠিক দ্বীন পেীছাতে সাহায্য করার পুরোপুরি মনমানসিকতা আছে (ইনশাআল্লাহ্) |
| পিতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- |
ব্যবসা, মৃত |
| মাতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- |
গৃহিনী, জীবিত |
| ভাই বোনের সংখ্যা, বৈবাহিক অবস্থা ও কে কি করে বিস্তারিত লিখুন- |
পাত্র, ৩ ভাই ও ৪ বোন
১ম - ভাই- বিবাহিত-ব্যবসায়ী
২য় - পাত্র - অবিবাহিত- ফ্রিল্যান্স ডিজাইনার
৩য় - বোন- বিবাহিত- স্বামী প্রবাসী
৪র্থ - ভাই- অবিবাহিত - জাপান লেঙ্গুয়েজ ইন্সটিটিউট এ জব করে
৫ম - বোন - অনার্স শেষ বর্ষের পরিক্ষা দিচ্ছে - বিবাহিত - স্বামী ব্যবসায়ী
৬ষ্ঠ - বোন - CSE অধ্যয়নরত -Private University - অবিবাহিত - তার বিয়ের জন্য যোগ্য পাত্র দেখা হচ্ছে,
৭ম - ভাই - দ্বাদশ শ্রেণী অধ্যয়নরত (পাশাপাশি জাপানীজ ভাষা শিখতেছে)
৮ম - বোন - দ্বাদশ শ্রেণী অধ্যয়নরত - অবিবাহিত - তার বিয়ের জন্য ও যোগ্য পাত্র দেখা হচ্ছে। |
| নিকট আত্বীয়দের মাঝে ভালো অবস্থানে যারা আছে তাদের সম্পর্কে লিখুন- |
১ ফুফু, ২ মামা, ৫ খালা (বাবার বংশ মতিউল্লাহ্ সরকার এবং মায়ের বংশ মুন্সী, দুই বংশই সামাজিক ভাবে উচু ও সম্মানিত বংশ বিবেচনা করা হয় )
ফুফু আলহামদুলিল্লাহ ভাল আছেন, ৫ ছেলে সবাই প্রতিষ্ঠিত, ১ জন ইংল্যান্ড, ১ জন জাপান, ও ১ জন আমেরিকা থাকে, ১ জন খাদ্য মন্ত্রনালয়ে জব করে (কিছু সময়ের জন্য সাসপেন্ড আছে ২ বিয়ের জন্য) , ১ জন জাপানে স্টুডেন্ট ভিসায় ছাত্র পাঠানোর এজেন্সি আছে, ঢাকা কোনাপাড়া নিজস্ব ৫ তলা বাড়ি আছে্।
বড় মামা সরকারি চাকরি করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসে ডাক্তার হিসেবে।
ছোট মামা ইসলামী ব্যাংকে চাকুরী করতেন সিনিয়র অফিসার হিসেবে তবে গত বছর মারা গেছেন।
১ম খালা- গৃহিনী- স্বামীর পেশা-কাজী এবং সরকারি প্রাইমারি স্কুলের হেড মাস্টার, ৬ ছেলে, ১ মেয়ে, বড় ছেলে ব্যাংকের বড় অফিসার, পরেরজন মেরিন ইঞ্জিনিয়ার, পরের জন এয়ারর্পোটে কাস্টম অফিসার, পরের জন ব্যবসায়ী, পরের জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, শেষের জন LLB পড়তেসে। বোন- অনার্স শেষ করেছে।
২ খালা - গৃহিনী - স্বামীর পেশা - ভ্যাট/ট্যাক্স কর্মকর্তা - ১ ছেলে - ছেলে কুরআনের হাফেজ ও মাদ্রাসায় মাস্টারি করে।
৩ খালা - গৃহিনী - স্বামীর পেশা - কাজী, ২ ছেলে, ৩ মেয়ে, ছেলেরা ১ জন ব্যবসায়ী ও অন্য জন লেখাপড়া শেষ করে জব খুজতেছে। মেয়েরা বিবাহিত।
৪ খালা- গৃহিনী - স্বামীর পেশা - প্রবাসী মৃত - ২ ছেলে, ২ মেয়ে, ছেলেরা ১ জন প্রবাসী ও অন্য জন ব্যবসায়ী। মেয়েরা বিবাহিত।
৫ খালা - গৃহিনী - স্বামীর পেশা - Bank এ জব করত কিন্তু হজ্ব করে এসে চাকুরি ছেড়ে দিয়েছেন। ২ মেয়ে । তারা পড়াশুনা করতেছে। |
| পারিবারিক অবস্থা- |
মধ্যবিত্ত |
| নিজেদের আর্থিক অবস্থা সম্পর্কে বিস্তারিত(আপনাদের কেমন বাড়ি(বিল্ডিং, ফ্লাট, আধা পাকা, টিনসেড ইত্যাদি) ও জায়গা জমি ইত্যাদি) লিখুন – ( **কুফু মেলাতে এগুলা অনেকের প্রয়োজন হয়।) |
আমি শুধু আমার আয়কে ধরে আমার পরিবারকে মধ্যবিত্ত পরিবার হিসেবে ধরেছি কেননা আমার বউ শুধু আমার আয়ের উপর নির্ভর থাকবে। ইমিডিয়েট ছোট ভাই মাশাআল্লাহ্ ১,০০,০০০ টাকার উপরে ইনকাম করে এবং সে ও বিবাহের জন্য পাত্রী খুজতেছে। বিবাহের পড় বউ হয়তো সে ঢাকায় রাখবে। আর আমার বড় ভাই ২০,০০০-৩০,০০০ টাকা আয় করেন এবং বউ নিয়ে আলাদা থাকেন যা আমরা পছন্দ করি কেননা তাতে পর্দা করতে সুবিধা হয়।
বাড়ি ১৫ শতাংশ। বাড়িতে মূল ঘরটি ফ্লোরের চারপাশে ইটের গাধুনি করা ৪ রুমের বড় টিনের ঘর, সাথে বারান্দা যা ২২-২৩ বছর আরেগ তৈরি করা হয়েছিল। আমি কুমিল্লায় আর ছোট দুই ভাই এখন ঢাকা থাকছে। বাড়িতে মা ছিল তবে দের-দুই বছর আগে তাকেও শহরে আমার সাথে বাসায় নিয়ে আসছি তাই কেউ থাকে না বলে নতুন করে ঘর তোলা হয় না। পাশে আরেকটি ছোট ২ রুমের টিনের ঘর আছে তাতে বড় ভাই তার বউ নিয়ে থাকেন। চাষাবাদের জন্য ৩-৩.৫ একর এর মত জমি ছিল তবে বাবা অসুবিধেয় পড়ে বিক্রি করে দিয়েছেন। শহরে আমরা এখন ভাড়া ফ্লাটে থাকি তবে ছোট ভাই একটি ফ্লাট বুকিং দেয়ার ট্রাই করতেছে।
শহরে যে ফ্লাটে থাকি তাতে ৩ টি বেডরুম (২ টি মাষ্টার বেড), ১ টি ডইং রুম, ১ ডাইনিং রুম, ৩ বাথরুম, ২ বারান্দা আছে। ১ মাষ্টার বেডে মা থাকে, ১ মাষ্টার বেডে আমি আর আরেক বেড রুমে বোনেরা থাকে। বোনদের জন্য যোগ্য পাত্র খুজতেছি, ইশাআল্লাহ্ ১-২ বছরের মধ্যে আশা করি তাদের বিয়ে দিতে পারব।
আমার সম্মানিত ভবিষৎ স্ত্রীকে আসস্ত করতে চাই যে, পর্দা নিয়ে পরিবারে আপনার কখনো কোন সমস্যা পড়তে হবে না (ইনশাআল্লাহ্)। পর্দা ব্যাপারে আপনি যতটুকু সচেতন তার সমান বা তার থেকে বেশি সচেতন আমাকে পাবেন (ইনশাআল্লাহ্)। এ ব্যাপারে কোন ছাড় নয়। কেননা আপনার পর্দা নিশ্চিত না করতে পারলে আমার জান্নাতে যাওয়া হবে না। |
| পাত্র বিবাহের জন্য আগ্রহী/সম্মতি প্রকাশ করছেন কি? |
হ্যাঁ |
| পাত্রের অভিভাবক বিবাহের জন্য অনুমতি প্রদান করছেন কি? |
হ্যাঁ |
| জেলা |
যেকোনো |
| বয়স |
১৮ বছর হইতে ২৬ বছর পর্যন্ত |
| উচ্চতা |
৫'১" হইতে ৫'৮" পর্যন্ত |
| গায়ের রং |
উজ্জ্বল ফর্সা, হলুদ ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা, শ্যামলা |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| আকিদা/মাঝহাব/অন্যান্য |
সালাফি/আহলে হাদিস |
| পারিবারিক অবস্থা |
নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত |
| পেশা |
নাই |
| শিক্ষাগত যোগ্যতা |
এসএসসি(অধ্যায়নরত/পাস), দাখিল(পাস), কুরআনের হাফেজ(অধ্যায়নরত/পাস) |
| এছাড়া নিম্নের যেমন পাত্রী বিবাহ করতে আগ্রহী |
দেনমোহরের ব্যাপারে সহনশীল, নামাজি |
| প্রবাসী/সিটিজেন পাত্র হলে বিয়ের পরে কি স্ত্রীকে নিয়ে যাবেন? |
প্রযোজ্য নয় |
| আরও কিছু বলার থাকলে লিখুন |
আমি সালাফি আকিদা ও মানহাযে আসেছি ৯-১০ বছর এবং আমি আশা করি সালাফি আকিদা ও মানহাযের একজন উত্তম জীবন সাথী খুজে পাব। পাত্রীকে সালাফি পরিবারের না হলেও আকিদা মানহাযে সালাফি হতে হবে, দ্বীনের গভীর জ্ঞান থাকলে ভাল তবে না থাকলেও দ্বীনের জ্ঞান অর্জনের আগ্রহ থাকতে হবে। পাত্রী যদি দ্বীন শিখতে চায় তবে আমার বাসায় ১ টি বাড়তি ল্যাপটপ কম্পিউটার ও ইন্টারনেট আছে তা ব্যবহার করে আরব ও দেশের শায়খদের কাছ থেকে শিখতে পারে বা সে চাইলে তাকে নতুন ল্যাপটপ কম্পিউটার কিনে দেয়া হবে। তবে মাহরাম - নন মাহরাম মেনে পর্দা করেন এমন কাউকে চাই এবং তাকে পরিপূর্ণ ভাবে এই ব্যাপারে আমি সহযোগিতা করব। দ্বীনের যে কোন হালাল ব্যাপারে যেমন, দ্বীনি পরিবেশ, পড়ার পরিবেশ, পরিপূর্ণ পর্দার পরিবেশ শতভাগ শিশ্চিত করব (ইনশাআল্লাহ্)। এমন কাউকে চাইনা যে, টিভি সিরিয়ালে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত। আমি মিথ্যা কথা বলা ও অন্যের সমালোচনা করে আড্ডা দেয়া খুবই অপছন্দ করি। এই দুইটির একটি গুন ও যার মধ্যে আছে দয়া করে মাফ করবেন।
Note-1: আমার বড় ভাই একটু সহজ সরল প্রকৃতির। আলহামদুলিল্লাহ্সে নিজের ব্যবসা নিজেই পরিচলনা করে। এখানে সহজ সরল বলতে আমি বুজিয়েছি দুনিয়াবি হিসাব কিতাব কম বুঝে আর মানুষের সাথে ভাল করে গুছিয়ে কথা বলতে পারেন না।
Note 2: আমার বড় ভাই যখন ছোট ছিল তখন সে একা একা স্কুলে যেতে চাইতো না। তার বয়স যখন ৬ পার হয়ে ৭ শুরু হয়েছে তখন আমার নানোর পরামর্শে তাকে ক্লাস ২ তে এবং আমাকে ক্লাস ওয়ান এ ভর্তি করায়। যাতে আমরা একসাথে স্কুলে যাওয়া আসা করি। আর তার সাথে আমর বয়সের পার্থক ২ বছর ৬ মাস তবে আনুমানিক ৬-১২ মাস বয়স বাড়িয়ে আমাকে ক্লাস ১ এ ভর্তি করানো হয়েছিল। আমার নানো মারা গেছে আর আমার মায়ের ও বিস্তারিত মনে নাই। তাই আমার সত্যিকার বয়স উপরে দেয়া আমার সার্টিফিকেট এর বয়স থেকে ৬ মাস থেকে ৯ মাস বা সবোর্চ ১ বছর কম হতে পারে।
Note 3: পাত্রী দেখতে গেলে পরিপূর্ণ শরিয়া নিয়ম মেনে পাত্রী দেখা হবে। শুধু পাত্র ও তার মাে, বোন পাত্রী দেখতে আসবে।
Note 4: বিয়ের ক্ষেত্রেও পরিপূর্ণ শরিয়া নিয়ম মেনে যতজন কে পাত্রীপক্ষ যেতে বলবে ততজন যাবে। সকল প্রকার বিদআত ও প্রচলিত বাঙ্গালী সংস্কৃতির আনুস্ঠানিকতা বর্জন করা হবে।
Note 5: আলহামদুলিল্লাহ্ কোন বদ অভ্যাস নেই। তবে যেহেতু আমি ১৬-১৭ বছর যাবত নিয়মিত কম্পিউটার ব্যবহার করি তাই চোখে UV Ray Protection Glass ব্যবহার করি -0.25 থেকে -0.75। তবে আলহামদুলিল্লাহ চোখে তেমন কোন সমস্যা নেই।
Note 6: করোনার পর থেকে অতিরিক্ত ধুলাবালি ও ঠান্ডা পানি থেকে মাঝে মধ্যে শর্দি-কাশি লাগে তাই তা এড়িয়ে চলি।
Note 7: আমি সত্যিকার অর্থেই একজন সালাফি আকিদা মানহাযের মেয়ে খুজতেছি, যার ইমান আখলাক ভাল এবং মাহরাম নন-মাহরাম মেনে পর্দা করেন। তার শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক বা সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা যাই হোন না কেন দ্বীনই প্রথম বিবিচনা করা হবে।
প্রশ্ন: বিয়ের পর আমিকি স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখার ব্যবস্থা করেছি?
উত্তর: জ্বী, 100% পর্দায় রাখার ব্যবস্থা আছে।
প্রশ্ন: বিয়ের পর আমিকি স্ত্রীকে চাকুরী করতে দিব?
উত্তর: না, তবে সে বাসায় পর্দার মধ্যে থেকে কিছু করতে চাইলে করতে পারে আমি তাকে সহায়তা করব। যেমন-ছাত্রীদের পড়ানো, বাচ্চাদের বা মেয়েদের দ্বীন শিখানো, টেইলারিং(মেয়েদের), ই-কমার্স(ওয়েবসাইট বা পেজে কোন হালাল পন্য বিক্রি) ইত্যাদি। (ইনশাআল্লাহ্) |